চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি শিরিন আক্তার
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথগ্রহণ করেছেন প্রথম বাংলাদেশি নারী, সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে শিরিন আক্তার। রোববার (১৯ মে) অফিস হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।
২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন শিরিন।
প্রথমবারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন।

প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হয়েছেন, কেমন লাগছে জানতে চাইলে জাগো নিউজকে শিরিন জানান, চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশি মুসলিম ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ যেন সম্পন্ন করতে পারি। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে তরুণদের আসার আহ্বান জানিয়ে শিরিন আক্তার আরও বলেন, আমার মতে তরুণদের রাজনীতিতে আসা দরকার। তারা এলে ভালো করতে পারবে। আমাদের কমিউনিটি থেকে আরও কাউন্সিলর দেখতে চাই। যা সহযোগিতা দরকার আমি করব।

বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোট বেলায় তিনি বিশ্বনাথের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন।
বর্তমানে তিনি সেখানে বিভিন্ন সামজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া শিরিন আক্তারের নির্বাচনী প্রচারণায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাততি রেজওয়ানা সিদ্দিক টিউলিপসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

শিরিন আক্তার যুক্তরাজ্যে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ জন্মভূমি বিশ্বনাথ তথা সিলেটে থাকা আত্মীয় স্বজনদের মধ্যেও আনন্দের বন্যা বইছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








