ঈদে বাংলাদেশি পোশাক না পেয়ে নীলা গড়ে তোলেন বাংলা বুটিক হাউজ
প্রবাস নিউজ ডেস্কঃ
ইউরোপের দেশ গ্রিসে বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংখ্যা। ঘর সামলানোর পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সামাল দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি নারীরা। রাজধানী এথেন্সের অলি গলিতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন নারীরা। এতে নিজেরাও হচ্ছেন স্বাবলম্বী। দেশেও পাঠাচ্ছেন রেমিট্যান্স।
গ্রিসে বসবাস করছেন প্রায় ৩০ হাজারের মতো বাংলাদেশি। এর মধ্যে নারীর সংখ্যা হবে প্রায় ৫ শতাধিক। বাঙালি নারীরা যে কর্ম উদ্যোগী, তারই চিত্র দেখা যায় গ্রিসের রাজধানী এথেন্সে। বাংলাদেশি অনেক নারী এখানে কেউ স্বামী সহায়তায় আবার কেউ কেউ নিজ উদ্যোগেই গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান।
তাদেরই একজন হাসিনা সুলতানা নীলা, ২০১২ সালে গ্রিসে এসে ঈদের কেনাকাটায় বাংলাদেশি কাপড় না পেয়ে তিনি মাত্র ২০০ ইউরো দিয়ে ব্যবসা শুরু করেন। হাটি হাটি পা পা করে তিনি এখন সফল নারী উদ্যোক্তা।
বাংলা বুটিক হাউজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সদস্য সফল নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলা জানান, ২০১২ সালে পারিবারিক ভিসায় গ্রিসে আসি। গ্রিসে আসার দুই মাসের মাথায় চলে আসে ঈদ। বাংলাদেশে থাকাকালীন প্রতি ঈদে নিজের ও পরিবারের সবার জন্য দেশীয় পোশাক কেনা ও পরিধান করলেও গ্রিসে এসে বাংলাদেশি পণ্য না পেয়ে হতাশ হয়ে যাই। গ্রিসে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থাকলেও তখন মেলেনি দেশীয় শাড়ি, ত্রি-পিস, পাঞ্জাবি। এই বিষয়টি আমার মনে অনেক দুঃখ দেয়। আমার মতো অনেক বাংলাদেশিকে দেখতাম দেশীয় পোশাক কিনতে চাইতেন, কিন্ত পাওয়া যেত না।
নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলা বলেন ‘সেই দুঃখই একটা সময় স্বপ্নে পরিণত হয়। স্বামীর সহায়তায় বাংলাদেশ থেকে বাংলাদেশি বিভিন্ন পণ্য এনে বিক্রি করা শুরু করি, প্রথম থেকেই ভালো সাড়া পাই। প্রথমে নিজের বাসা থেকেই পণ্যগুলো বিক্রি করতাম। পরে বাংলাদেশ দূতাবাসের বৈশাখী মেলাসহ গ্রিসের বিভিন্ন মেলায় বাংলাদেশি পণ্য নিয়ে স্টল দিতাম।’
এভাবে নীলা ২০১৭ সালে এথেন্সে তিলে তিলে গড়ে তোলেন বাংলা বুটিক হাউস নামের ব্যবসাপ্রতিষ্ঠান। মাত্র ২০০ ইউরো দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু করে আজ সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হাসিনা সুলতানা নীলা।
নীলা বলেন, ‘তখনই নিজেকে সফল মনে হয় যখন গ্রিক, রাশিয়া, শ্রীলঙ্কা, নেপালিসহ অন্যান্য দেশীয় ক্রেতারা আমার প্রতিষ্ঠানে এসে বাংলাদেশি পণ্য ক্রয় করে প্রশংসা করে। আমিও চেষ্টা করি বাংলাদেশি পণ্য সম্পর্কে তাদের ভালো ধারণা দিতে।
নতুন করে উদ্যোক্তা হতে ইচ্ছুকদের উদ্দেশ্যে নীলা বলেন, ‘তাদের আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্য্যশীল হতে হবে, কারণ ধৈর্য্য ছাড়া ব্যবসা করা যাবে না। সৎ এবং পণ্যের মান ভালো হতে হবে, তাহলেই সফলতা একদিন না একদিন আসবেই।’
গ্রিসে রেস্তুরাঁ, মিনি মার্কেট, গার্মেন্ট, মানি ট্রান্সফার এজেন্সি, জুয়েলারি দোকান, পোশাকের ব্যবসাসহ বিভিন্ন ধরনের ব্যবসা সামাল দিচ্ছেন নীলার মতো অনেক বাংলাদেশি নারী।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








