পেনাং রাজ্যে হাইকমিশনের মোবাইল কনস্যুলার সেবা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। রোববার (১৯ মে) ছিল এ সেবার শেষ দিন।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, অগ্রণী রেমিট্যান্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতে ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এম আর পি পাসপোর্টসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য্য, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL-এর ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








