নিউইয়র্কে এশিয়ান প্রভাবশালীর তালিকায় ৩ বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেট পরিচালিত ‘এশিয়ান প্রভাবশালী-১০০’ তালিকায় স্থান পেয়েছেন তিন বাংলাদেশি। তারা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকা লেবার এ্যাসাল’র ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিন এবং দে সি ব্লু এনওয়াই’র প্রেসিডেন্ট তানবির চৌধুরী। নিউইইয়র্ক স্টেটে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রভাবশালী ১০০ এশিয়ানকে নিয়ে এই তালিকা করা হয়ে থাকে।
তানবির চৌধুরী জেনারেশন জি’র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং ১০০ জনের তালিকায় সর্বকনিষ্ঠ। তার বয়স ২২ বছর হলেও গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে টম সোয়াজির ক্যাম্পেইনে কাজ করে পরিচিতি পান। এর আগে আরও কম বয়সে ব্রঙ্কস থেকে নির্বাচিত কাউন্সিল সদস্য এরিক ডাইনোউইটজের ক্যাম্পেইনে কাজ করেন।
দে সি ব্লু এনওয়াই সংগঠনের উদ্দেশ্য নিউইয়র্ক স্টেটের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের জয়ী করে আনা। ১০০ জনের তালিকায় তানবির চৌধুরীর স্থান ৯৭ নম্বরে। শাহানা হানিফের অবস্থান ১৭ নম্বরে। তবে তিনি একা নন তার সাথে রয়েছেন এশীয় বংশোদ্ভূত কাউন্সিল সদস্য শেকার কৃষ্ণান, লিন্ডা লি, চি ওসি, স্যান্ড্রা উং, জুলি ওন, সুজান কুয়াং। শাহানা হানিফ সম্পর্কে বলা হয়েছে, সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো চেয়ার, এর আগে তিনি সিটি কাউন্সিলের কমিটি অন ইমিগ্রেশনের প্রধান ছিলেন।
তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত অপরজন মাফ মিসবাহউদ্দিনের স্থান ৩৪ নম্বরে। তার সম্পর্কে বলা হয়েছে, তিনি অ্যাসালের সভাপতি হিসাবে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের নেতৃত্ব দেন, প্রার্থীদের এনডোর্স করেন। মাফ মিসবাহ ডিস্ট্রিক্ট কাউন্সিল-৩৭ এর ট্রেজারার। এটি নিউইয়র্ক সিটি বৃহত্তম পাবলিক এমপ্লয়ি ইউনিয়ন। এছাড়াও ২০০০ সাল থেকে তিনি লোকাল ১৪০৭ এর অ্যাকাউন্ট্যান্টস, স্ট্যাটিস্টিশিয়ানস অ্যান্ড এ্যাকচুয়ারিসের প্রেসিডেন্ট।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








