বার্লিনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণকাজের উদ্বোধন
প্রবাস নিউজ ডেস্কঃ
জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ প্রকল্পের ‘গ্রাউন্ড ব্রেকিং’ কাজের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) এ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বার্লিন মেয়র অফিসের প্রতিনিধি, ইন্দোনেশিয়া, ভারত, কসোভো, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার রাষ্ট্রদূত, কূটনীতিক ও অন্য স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

নির্মিতব্য দূতাবাসের ভবনটি বার্লিনের ডিপ্লোম্যাটিক জোন টিয়ারগার্টেন স্ট্রাসেতে অবস্থিত।
উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এ প্রকল্পে সহযোগিতার জন্য বার্লিন সিনেট এবং প্রকল্পের ডিজাইন ও সুপারভিশন কনসাল্টেন্ট ফার্ম ‘পিটার রুগে আর্কিটেকটেন’-কে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্বাচিত নির্মাতা প্রতিষ্ঠান ‘মেবিটেক্স গ্রুপ’ নির্ধারিত দু’বছর সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ শেষ করবে।
মেবিটেক্স গ্রুপের সঙ্গে ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকার নির্মাণ চুক্তি সই করে। প্রকল্পের কাজ শেষ হলে এটিই হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে বাংলাদেশের প্রথম নির্মিত নিজস্ব দূতাবাস ভবন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








