মালয়েশিয়ার পেনাংয়ে দুই দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবা শুরু হয়েছে। পেনাং রাজ্যে শুরু হওয়া প্রথম দিন শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস পেনাং মালয়েশিয়া হতে ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্ধোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

এছাড়াও ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটি রোববার (১৯ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অগ্রণী রেমিট্যান্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং হতেও দেওয়া হবে।

মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে, পেনাং অনারারি কনস্যুলেট অফিসের অনারারী কনস্যাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকে্এলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ অন্যান্য প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








