ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ারের ইফতার মাহফিল

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৬:০৬, ৫ এপ্রিল ২০২৩  

সিডনিপ্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (ইন্ক্) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ এপ্রিল) মিন্টোর ইনডোর স্পোর্টস স্টেডিয়ামের হল বি’তে ইফতারের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন ইন্ক্ এর সভাপতি। শুরুতেই ইনকের খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য আলোচনা করে বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন ইনক এর সভাপতি ড. আনিসুল আফসার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

jagonews24

সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরেন। তার মধ্যে ছিল ইনক এ জমায়েতের সংখ্যা সীমার বাধ্যবাধকতা। জুমার নামাজের সময় বিশেষ করে রমজানের জুমার নামাজে জমায়েতের ব্যাপারে কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ সময় জমায়েত সবসময়ই বেশি হয় তাই একটু নিয়মের ব্যত্যয় হতেই পারে। আর আমরা তো ধর্ম পালন ব্যতীত অন্যকোনো কাজ করছি না। তাহলে এই বিষয়টা অবশ্যই কাউন্সিলের বিবেচনায় রাখা উচিৎ।

ইফতার মাহফিলের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে আমরা যখন মিন্টো মসজিদে ইফতারের আয়োজন করি তখন মাত্র দেড়শ মানুষের আয়োজন করা হয়েছিল। পনের বছরের ব্যবধানে আজকে আমরা পনেরশ লোকের ইফতারের আয়োজন করেছি। তবুও অনেকেই ইফতারের বক্স পাননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

jagonews24

তিনি বলেন, গত আট বছরের এতদঞ্চলে মুলসিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দশ গুণের অধিক বৃদ্ধি পেয়েছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়টার প্রতিও সজাগ দৃষ্টি রাখতে বলেন।

এরপর বক্তব্য দেন স্থানীয় কাউন্সিল নেতা এবং ম্যাকুয়ারিফিল্ডস অঞ্চলের স্টেট এমপি আনুলাক চান্তিভং। তিনি বক্তব্যে তাকে আমন্ত্রণ জানানোর জন্য নেতাদের ধন্যবাদ জানান। সবাইকে রমজানের মোবারকবাদ জানান। তিনি সবময়ই স্থানীয় কমিউনিটির সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করেন বলে মন্তব্য করেন।

jagonews24

তিনি অবশ্যই উদ্ভুত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন। মিন্টো ইনডোর স্পোর্টস স্টেডিয়ামের হল বি কানায় কানায় ভরে ওঠে রোজাদারদের ভিড়ে। এরপর আজানের মাধ্যমে সবাই একসাথে ইফতার এবং মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়