প্রবাসে সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন আফছার হোসাইন
প্রবাস নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনে বাংলাদেশিদের ত্রাণ সহায়তা দানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাগো নিউজ মিশর প্রতিনিধি প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছার হোসাইন পেয়েছেন বিশেষ সম্মাননা।
৮ মে সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর নাসের সিটি দারুল আকরাম ইসলামি সেন্টারে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দানের এক অনুষ্ঠানে বাংলাদেশি চ্যারিটি সংস্থা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হুজাইফা খান আজহারী ও বাংলাদেশের হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রজীবুল হক এই বিশেষ সম্মাননা তুলে দেন আফছার হোসাইনের হাতে।

এর আগে মেক্সিকো সরকারের শীর্ষ বেসামরিক সম্মাননা ‘ওহটলি অ্যাওয়ার্ড’, কায়রোস্থ মেক্সিকান দূতাবাসে পরিষেবায় বিশেষ অবদান স্বরূপ রজতজয়ন্তী পুরস্কার ও মিশরের আল-আহরাম পুরস্কারে ভূষিত হয়েছেন এই প্রবাসী।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে জন্ম নেওয়া আফছার হোসাইন মেক্সিকো দূতাবাসে চাকরি নিয়ে মিশর যান ১৯৯৫ সালে। তার দুই সন্তানের মধ্যে মেয়ে চিকিৎসক পুষ্প হোসাইন যুক্তরাজ্যে একটি স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক এবং ছেলে নাঈম হোসাইন কানাডায় সিনিয়র আইটি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। তার স্ত্রী নাজমা হোসাইন কায়রোর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








