মালয়েশিয়ায় বাংলাদেশিকর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
প্রবাস নিউজ ডেস্কঃ
গাম্বিয়ার বানজুলে ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সাইডলাইনে শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহামদ বিন হাজির দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশিকর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এছাড়াও বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এদিন ব্রুনাই দারুস-সালামের সেকেন্ড মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স দাতো সেরি সেইতা হাজি এরউইন বিন পেহিন দ্বিপাক্ষিক বৈঠক করেন। সাক্ষাতকালে ড. হাছান বাংলাদেশের সঙ্গে ব্রুনাই দারুস-সালামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও জোরদারকরণের জন্য আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ থেকে ব্রুনাই দারুস-সালামে গবাদিপশু রপ্তানি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ সাক্ষাৎ করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আজারবাইজান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়েও উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








