বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজ
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) বৈঠক হয়েছে। আজ শনিবার এবিবিএফের কার্যালয়ে এই বৈঠক হয়।
এবিবিএফের সভাপতি আব্দুল খান রতন ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদের সঙ্গে এই বৈঠকে মিলিত হন।
বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া-২০২৪) সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয়পক্ষ পারস্পরিক সহয়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ বলেন, সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও তার গ্রুপ সার্বিক সহায়তা প্রদানসহ বাংলাদেশের হাইকমিশন ক্যানবেরা ও এবিবিএফের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
বৈঠকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহ, ওয়েলকট ইন্টারন্যাশনাল, নিউজিল্যান্ড ইন্টারন্যাশনালের সিইও ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, লেক্সিম ট্রেড ইন্টান্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মো, আবুল কালাম আজাদ (লোটন) সহ বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








