৪০ ফিলিস্তিনি নারীকে সুখবর দিলো বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ৪০ মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
বৃহস্পতিবার (২ মে) বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় তার অনুরোধের পরিপ্রেক্ষিতে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন। পরে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়া সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ফিলিস্তিনের আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেয়ার বিষয়ে অনুরোধ জানান।
এদিকে গাজার অধিবাসীদের ওপর ইসরাইলি সেনাদের বর্বর হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। বাংলাদেশিরা ফিলিস্তিনের জনগণের প্রতি সবসময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








