নিউইয়র্কে অন্যথিয়েটারের ‘তিনকন্যার উপাখ্যান’
প্রবাস নিউজ ডেস্কঃ
‘অন্যথিয়েটার টরন্টো’ নিউইয়র্কে বাংলা বইমেলার ৩৩তম আসরে ‘তিনকন্যার উপাখ্যান (A tale of three women)’ নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছে। আহমেদ হোসেনের নির্দেশনায় আগামী ২৬ মে নাটকটি মঞ্চায়ন হবে।
নাটকে তিনজন নারী। তিনটি চরিত্র। তিনটি মনোলগ। তিন নারীর সংগ্রামী জীবনের টানাপোড়নের গল্পে জীবনের জয়গান নিয়েই তিনকন্যার উপাখ্যান। নাটক রচনা করেছেন শামীম আহসান, বিদ্যুৎ সরকার এবং আহমেদ হোসেন। অভিনয় করেছেন ফারিহা রহমান, ফ্লোরা শুচি ও মুনিমা শারমিন।
সেট লাইট সাউন্ডে জনি ফ্রান্সিস গোমেজ, বদরুদ্দোজা সিদ্দিকী ও আসিফ চৌধুরী। সংগীত পরিচালনায়
তানজির রাজিব। মঞ্চ সহযোগিতায় মৈত্রেয়ী দেবী, ফারিয়া ও ইশতিয়াক। প্রযোজনা অন্যথিয়েটার টরন্টো এবং অন্যস্বর টরন্টো। নাটকটির মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন রনি মজুমদার।
নাটকটির নির্দেশক আহমেদ হোসেন সমকালকে বলেন, মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলায় জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে আগামী ২৬ মে আমরা নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছি। নাটকে তিন নারীর সংগ্রামী জীবনের টানাপোড়নের গল্প স্পষ্টভাবে ফুটে উঠেছে।
তিনি বলেন, দর্শক নন্দিত এই নাটকটি ইতিমধ্যে টরন্টোতে ২৪ বার ও অটোয়ায় একবার মঞ্চায়ন হয়েছে। আশা করি নিউইয়র্কের দর্শকরাও নাটকটি উপভোগ করবেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








