মালদ্বীপের শিক্ষার্থীদের সুখবর দিলো বাংলাদেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার সিদ্ধান্তে সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ। শুক্রবার (৩১ মার্চ) এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ এ সুসংবাদ ঘোষণা দেন।
এক টুইটে মন্ত্রী বাংলাদেশ সরকার এবং তার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।
চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশে সরকার-অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বা কোনও ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়ের জন্য তাদের ভিসা দেবে বাংলাদেশ।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ চিঠিতে উল্লেখ করেন, সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে।’
দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ও সরকারি যোগাযোগের ইতিবাচক প্রতিফলন হিসেবে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আরও সহায়ক হবে বলেও চিঠিতে আশা প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।
মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আগামী বছরগুলোতে দুদেশের অংশীদারত্বের আরও সুযোগ দেবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








