ঢাকা, ২০২৬-০৭-২৭ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

লন্ডনে চিলাউড়া প্রবাসীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৫:৫১, ২ মে ২০২৪  

প্রতিবারের মতো এবারও লন্ডনে চিলাউড়া প্রবাসীদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে মিলনমেলার আয়োজন করা হয়।

 

সাবেক চেয়ারম্যান হারুন রশিদের সভাপতিত্বে ও আবুল খায়েরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জহিরুল ইসলাম ‌‌(লেবু)। অনুষ্ঠানে অংশ নেন বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশি।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ জাহেদ চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর কবির হোসাইন।

জিল্লুর রশিদ (লিল) ও ইমরান উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী ইলিয়াস মিয়া, হাজী আব্দুল হামিদ, আব্দুল আলিম, হাজী নাইমুর রহমান (এখলাছ), আনোয়ার মিয়া, হাজী আব্দুল ছোবান, জিহাদুর রহমান জিকু, শাখাওয়াত হোসাইন আহবাব, তোফাজ্জ্বল হোসেন, মইনুল ইসলাম (মিঠু), একরামুল ইসলাম (কয়েস), আজিজুর রহমান, মিলন মিয়া, রিপন মিয়া, শফিক মিয়া, মো. শাহিদ মিয়া, ইমন হোসেন, ইমন মিয়া, হেলাল মিয়া, জহিরুল ইসলাম লেবু, মুজিবুর রহমান লিটন, আব্দুল মুকিত, মোহাম্মদ হোসেন, শামিম আহমেদ দিপু প্রমুখ ।


অনুষ্ঠানে চিলাউড়া হাইস্কুল কমিটি চিলাউড়া প্রবাসী গ্রুপকে দুটি সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করে।


চিলাউড়া প্রবাসী গ্রুপ ২০২২ সাল থেকে প্রতিবছর দুই ঈদে লন্ডনে ঈদ পুনর্মিলনী উদযাপন করে আসছে। দেশের বিভিন্ন দুর্যোগে দুস্থ-অসহায়দের সহযোগিতা করে যাচ্ছে গ্রুপটি।

 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়