দক্ষিণ কোরিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কোরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বাংলাবর্ষ ১৪৩১ কে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বাংলাদেশিরা।
রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সিউলে সংদোং অডিটোরিয়ামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা।
মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বাংলাবর্ষ ১৪৩১ কে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার বাংলাদেশিরা। প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলার এই প্রাণের উৎসবের জানান দিতে পেরে খুশি তারা।
বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের। যার প্রধান আকর্ষণ ছিল নাচ, গান আর মীর লোকমানের মূকাভিনয় তথা সংলাপবিহীন অভিনয়।

প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দক্ষিণ কোরিয়ায় বাংলা নববর্ষ উদযাপন করে বাংলাদেশ দূতাবাস।
নৃত্য প্রদর্শনীর মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলেন বাংলাদেশ থেকে আগত নৃত্য শিল্পী মোফাসসাল আলিফ ও ময়ূখ সরকার। অনুষ্ঠানে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
বর্ষবরণের এমন আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাঁশি আর ঢাকের তালে গানে-নাচে মাতেন বাংলাদেশিরা। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণও মুগ্ধ করে সবাইকে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








