ফিনল্যান্ডে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী
প্রবাস নিউজ ডেস্কঃ
ফিনল্যান্ডে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাজধানী হেলসিংকির একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন। এ সময় বক্তব্য দেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সর্বোপরী উন্নয়নে প্রধানমন্ত্রী এরই মধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।

সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, এ ঈদ পুনর্মিলনী যেন আমাদের প্রবাসীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। আমরা যেন প্রবাসে থেকেও দেশের জন্য ভালো কিছু করতে পারি, দেশকে আরও ভালোবাসতে পারি।
তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, ড. জহরিুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা। মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী ও সাধারণ সম্পাদক পারভীন ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমান মাহবুব, মোহাম্মদ হেলাল উদ্দিন, জিয়াউর রহমান, সুমন আহমেদ, বশির আহমেদ, তারিকুজজামান রাসেল, সিরাত আহমেদ, রোমেনা হুমায়ুন, নুসরাত হোসেন, আসিকুর রহমান, হাসান আহমেদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








