কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করলো বাংলাদেশ-আমিরাত
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকী ও জাতীয় দিবস এবং বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের পাঁচ তারকা হোটেল র্যাফেলসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত এ আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের উপ-পরিচালক রাশিদ আবদুল্লাহ আল কাসির।
অনুষ্ঠানে প্রায় ২০ দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩০০ অতিথি অংশগ্রহণ করেন।
উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানোর পর দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সব প্রবাসীকে অভিনন্দন জানান এবং আমিরাতের দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে অব্যাহত সমর্থনের জন্য সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ধন্যবাদ জানান।

কনসাল জেনারেল গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া প্রতিটি ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নয়ন পরিদর্শন করতে সবাইকে বাংলাদেশ সফরের আহ্বান জানান। এছাড়া দুদেশের অংশীদারত্বকে আরও গভীর ও বৈচিত্র্যময় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ-ইউএই’র ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ওপর একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের বিষয়বস্তু এই ভিডিও ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে।
এরপর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি কেক কাটা হয়। নৈশভোজ শেষে বিদেশি অতিথিদের জাতীয় দিবসের শুভেচ্ছা হিসেবে বাংলাদেশি ব্র্যান্ডের গিফট হ্যাম্পার দেওয়া হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








