১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বিভিন্ন সময় আটক হওয়া ১৭ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ায় বিভিন্ন সময় আটক হওয়া ১৭ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২১ এপ্রিল) জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে (২১ এপ্রিল রোববার) সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে বন্দি ১৭ বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ই এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও ২৫ জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশে করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়।
এছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, মিয়ানমার, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








