মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের বর্ষবরণ
প্রবাস নিউজ ডেস্কঃ
রাশিয়ার মস্কোতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করলো বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র সংগঠন রুদেন’। বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক আড্ডার আয়োজন করে সংগঠনটি।
বর্ণাঢ্য এই আয়োজনে রাশিয়া প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সরব হয়েছিলেন বিদেশি অতিথিরাও।
সংগঠনের সভাপতি মো. মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার জানান, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও নিজেদের শেকড় ভুলে যাইনি। প্রতিনিয়ত চেষ্টা করি নিজেদের সংস্কৃতিতে বিশ্ব দরবারে তুলে ধরতে। সবার উৎসাহ আমাদের সামনের পথ চলতে সহায়ক হবে। সাংস্কৃতিক আড্ডায় আসার জন্য বিদেশি বন্ধুদের প্রতিও আন্তরিক ভালোবাসা জানাই।
বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক আড্ডার সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- রুদেন ইউনিভার্সিটির শিক্ষক ড. প্রশান্ত ধর, বাংলা প্রেস ক্লাব রাশিয়ার সভাপতি বারেক কায়সার, সাধারণ সম্পাদক ফারজানা স্মৃতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক সৈয়দ আহসানুল ইসলাম আশিক, মাস্টার্সের শিক্ষার্থী জি.এম. ইয়াসরিফুল ইসলাম, সানজিদা কামাল, কাজী সোনিয়া তাসনীম প্রমুখ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








