ফ্রান্সে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেট জার্সি উন্মোচ
প্রবাস নিউজ ডেস্কঃ
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট ক্লাব বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) রাজধানী প্যারিসের একটি রেস্তোঁরায় ক্লাবটির জার্সি উন্মোচন করা হয়।
শনিবার (১২ এপ্রিল) রাজধানী প্যারিসের একটি রেস্তোঁরায় ক্লাবটির জার্সি উন্মোচন করা হয়।
লুৎফুর রহমান বাবু
ফ্রান্স ফুটবলের দেশ হলেও দেশটিতে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে ক্রিকেটও। দেশটির জাতীয় ক্রেকেট দলের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে প্রবাসীদের দলগুলোও। যেখানে দেখানে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি।
এরই মধ্যে ফরাসি ক্রিকেট পরিচালনা বোর্ডে জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাররা। আগামীতে দেশটির জাতীয় ক্রিকেট দলেও শক্ত অবস্থান করতে চান তারা। সেই লক্ষ্যে ক্রিকেটীয় নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এরই ধারাবাহিকতায় শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি। এই উপলক্ষ্যে রাজধানী প্যারিসের একটি রেস্তোঁরায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে জিএমজি কার্গো'র স্বত্বাধিকারী দাতো মোঃ এবাদত হোসেন।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফারুক শোয়াব। সভাপতিত্ব করেন আরিয়ান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি বস-এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান ও ফ্রেস ফুড ফ্রান্সের ম্যানেজিং ডিরেক্টর ফারুক হোসেন।
আরও উপস্থিত ছিলেন এমডি নুর, সাংবাদিক ফেরদৌস করিম আখন্জি, বাদল কৃষ্ণ পাল। ক্রিকেটার লিটন, শামীম, মাসুকুর রহমান, মল্লিক সনি, সানবীর, আরিফ, সাকিবসহ আরও অনেকে। অনুষ্ঠানে ফ্রান্সে ক্রিকেটকে কিভাবে আরও এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিস্তোরিত আলোচনা হয়।
ফ্রান্সে ২০১৯ সালে যাত্রা শুরু করে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব। দেশটির মূলধারার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে অংশগ্রহণ করে এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে ক্লাবটি। ক্লাব-এর টাইটেল স্পন্সর জিএমজি কার্গো। স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে আরও আছে বিডি বস ও ফ্রেস ফুড।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








