বাংলাদেশিদের ভূয়সী প্রশংসায় মালয়েশিয়ার সাবেক মন্ত্রী এম সারাভানান
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে মন্তব্য করেছেন, দেশটির সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশি মালিকানাধীন ইস্টার্ন গ্রুপের এক ইফতার মাহফিলে যোগ দিয়ে ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ইফতার মাহফিলের এ অনুষ্ঠানকে ঘিরে বিকেলে বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে শুরু করেন, বিভিন্ন শ্রেণি পেশার বাংলাদেশিরা। এ ধরনের ইফতার মাহফিলে এসে সন্তোষ জানান তারা
জমকালো এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ ৮ দেশের নাগরিক। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়ায় বলে মন্তব্য করেন, আগত অতিথিরা।

বাংলাদেশি মালিকানাধীন ইস্টার্ন গ্রুপের ইফতার মাহফিলে স্থানীয় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন, মালয়েশিয়ার সাবেক মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।
এ আয়োজনে দু’দেশের ব্যাবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে, বাড়বে বিনিয়োগ, সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের বলে মন্তব্য করেন, আয়োজক কুমিল্লার ওয়ালিউল্লাহ জাহিদ।
অনুষ্ঠানে মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস এমআইসির ভাইস প্রেসিডেন্ট দাতুক টি মোহন ও তার স্ত্রী লগেস্বরী মোহনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








