যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর বুধবার
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে আগামী বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আজ সোমবার বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে দুইটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
মতপার্থক্য থাকায় যুক্তরাষ্ট্রে গত ১১ ও ১২ মার্চ থেকে রোজা শুরু করেছিল যুক্তরাষ্টে বসবাসকারী প্রবাসীরা। যারা ১১ মার্চ থেকে রোজা শুরু করেছেন, তাদের ৩০ রোজা পূর্ণ হবে আগামীকাল মঙ্গলবার। এদিন সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সেই মোতাবেক বুধবার (১০ এপ্রিল) অধিকাংশ এলাকাতেই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে বুধবার ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি মসজিদে দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে সৌদি আরবের অনুসরণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে প্রায় দু’দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হতো। এবারের কিছু ব্যতিক্রম থাকলেও তেমন কোনো বিভ্রান্তি হবে না বলে জানিয়েছেন বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের কর্মকর্তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








