ইতালিতে চাঁদপুর কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালির ভিচেন্সায় চাঁদপুর কমিউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) ভিচেন্সার থিয়েনে বায়তুল মামুর জামে মসজিদে এই ইফতার অনুষ্ঠিত হয়।

এতে প্রায় চার শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের পেশ ইমাম ইসরাফিল হোসাইনী এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজক চাঁদপুর কমিউনিটির জন্য ও সর্বোপরি মুসলিম উম্মার শান্তি ও মহান আল্লাহর রহমত চেয়ে দোয়া করেন।
ইফতার ও মাগরিবের নামাজ শেষে আগত অতিথিদের চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কমিউনিটি ব্যক্তিত্ব শাহাদাত হোসেন। কমিউনিটি ব্যক্তিত্ব ও চাঁদপুর কমিউনিটির কৃতি সন্তান এবং মসজিদের সাধারণ সম্পাদক কাজী সাত্তার আগত মুসল্লিদের উদ্দেশ্যে কি করে ইউরোপের মাটিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ইসলামি শিক্ষার পরিবেশ তৈরি করা যায় এবং মসজিদ মাদ্রাসা আরও সম্প্রসারণ করা যায় এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। আগত মুসল্লী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
পরে নৈশ ভোজ কিংবা খাবার পরিবেশন করা হয় এবং তাতে সহযোগিতা করেন পাটোয়ারী সোহেল, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম মান্না, ইব্রাহিম ইবু, শফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, মশিউর রহমান সুমন, রাশেদ ভূঁইয়া, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম জুয়েল,ইমরান, রাহেল, শুকুর আলম, আব্দুল কাহার, মোহাম্মদ আরিফ, মোরশেদ কাউছার আহমেদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি ব্যবসায়ী সুলতান সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব শিবলী সাদিক, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল হোসেন স্বপন, নজরুল ইসলাম বাহার অ্যাডভোকেট মনিরুজ্জামান প্রমুখ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








