ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট চালুর দাবি
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকা-প্যারিস, প্যারিস-ঢাকা সরাসরি বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন ফ্রান্সের বাংলা গণমাধ্যমকর্মীরা।
ফ্রান্সস্থ বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকরা।
লুৎফুর রহমান বাবু
শনিবার (৬ এপ্রিল) রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্সস্থ সাংবাদিক পরিবার আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
প্রায় দেড় যুগ আগে এই রুটে রাস্ট্রীয় পতাকাবাহি উড়োজাহাজের সরাসরি ফ্লাইট চালু ছিল। কিন্তু পরবর্তীতে লোকসানের কারণে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।
যদিও দীর্ঘদিন থেকে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিারা এই রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছেন। এবার দেশটিতে কর্মরত সাংবাদিকরাও জোরালোভাবে বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানিয়েছেন।
ফ্রান্সস্থ বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আবু তাহির, মোহম্মদ লুৎফুর রহমান বাবু, নয়ন মামুন, আবুল কালাম মামুন, মিজানুর রহমান, এম সি রুমেল, চৌধুরী মারুফ আহমদ, সেলিম চৌধুরী, রাবেয়া আক্তার সুবর্ণা, মাসুমা ইসলাম নদী।
\ইফতার পূর্বে দোয়া মাহফিলে ফ্রান্সে বসবাসরত অসুস্থ ডিবিসি ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ’র সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








