ঢাকা, ২০২৬-০৭-২৭ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

ইউরোপ প্রবাসীদের কাছে বিমানের ব্র্যান্ডিং করবে ‘ফ্যানস ক্লাব’

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:৪৫, ৫ এপ্রিল ২০২৪  

পুরো ইউরোপজুড়ে ব্র্যান্ডিং করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্যানস ক্লাব। জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটির প্রচার-প্রচারণা, স্যোশাল মিডিয়ায় অপপ্রচার রোধ, যাত্রীদের সহায়তা করা, প্রবাসী বাংলাদেশিদের কাছে বিমানের সুযোগ-সুবিধার বিষয়ে সচেতনতা তৈরীতেও কাজ করবে ফ্যানস ক্লাব। সম্প্রতি ইতালির রোমে বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের রোমের ফোকাল পার্সন আলেস্তান্দো গাইতা, সেবার বাংলাদেশের কান্ট্রি হেড মোহাম্মদ সাইফুল হক, সিনিয়র সাংবাদিক নাদিরা কিরণ, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান, বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার রিতা নাহার, বিমান প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো: আল মাসুদ খান, বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসানসহ বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপক জনসংযোগ মো: আল মাসুদ খান গত বছরের ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব, ইতালি গঠন করেন। এই ফ্যানস ক্লাব পর্যায়ক্রমে পুরো ইউরোপে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতায় বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাব বিশেষ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিমান বাংলাদেশ ফ্যানস ক্লাবের উদ্যোক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্যানস ক্লাব গঠনে সম্মতি ও সহযোগিতা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়