মালয়েশিয়ায় এশিয়া ই-ইউনিভার্সিটির সঙ্গে ওয়কিয়া এডুকেশনের চুক্তি
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়া ই-ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশের ওয়কিয়া এডুকেশনের চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (১লা এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের অদূরে সুবাং জায়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এশিয়া ই-ইউনিভার্সিটির নিজস্ব কার্যালয়ে এই চুক্তি সই করা হয়।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া ই-ইউনিভার্সিটির ম্যানেজিং ডিরেক্টর মিজানা মুহাম্মদ, ওয়াকিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সালাউদ্দিন, এডুভেলির ডিরেক্টর ইকরামুল হক, এডুভেলির সিও ড. প্রকাশ কুমার ভেলুমাইল প্রমুখ।

মালয়েশিয়ায় এশিয়া ই-ইউনিভার্সিটি মূলত ২০০৭ সালে এশিয়-প্রশান্ত অঞ্চলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই অনলাইনে কার্যক্রম চললেও সম্প্রতি অফলাইনেও শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসাবে বাংলাদেশের ওয়কিয়া এডুকেশনের সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তিবদ্ধও হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
চুক্তি অনুযায়ী ফাউন্ডেশন থেকে শুরু করে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন ও পিএইচডি শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা। একই সঙ্গে সুযোগ রয়েছে স্কলারশিপেরও।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াকিয়া এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো সালাউদ্দিন জানান, মালয়েশিয়ার এশিয়া ই-ইউনিভার্সিটির একমাত্র সোল্ড এজেন্ট হচ্ছি আমরা। বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসতে হলে অবস্যই আমাদের মাধ্যমে আসতে হবে এবং বাংলাদেশ থেকে কোনো এজেন্ট কাজ করতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








