কলকাতায় ‘বাংলাদেশের পোলাও ও পায়েস পার্বণ’ উৎসব শুরু
প্রবাস নিউজ ডেস্কঃ
শহরজুড়ে যখন বাংলাদেশি খাবারের গন্ধে মাতোয়ারা, তখনই সময় টেলিভিশনের টিম হাজির হয় চৌরঙ্গীর ৬ বালিগঞ্জ প্লেসের রেস্তোরাঁর হেঁসেলে। হেঁসেলে ঢুকতেই সেখানে দেখা হয় শেফ নয়না আফরোজকে। কলকাতার মেয়ে আর বাংলাদেশের বউ রান্না বিশারদ নয়না আফরোজের তত্ত্বাবধানে ১৪টি আইটেম থাকছে পার্বণে।
দেখা যায় রান্নাঘরে তৈরি হচ্ছে পোলাও, কাবাব, পায়েসসহ হরেকরকম খাবার। সাত-আটজন ভারতীয় শেফ বাংলাদেশের রান্না বিশারদের নির্দেশনা মেনে এক এক করে পদ রান্না করছেন।
নয়না আফরোজা জানান, শুধু দুটো ভারতীয় প্রচলিত আইটেম, বাকি সবই বাংলাদেশি খাবার। বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ সেহরি, ইফতার ও ঈদে খেয়ে থাকেন- তাই প্রস্তুত হচ্ছে।

কলকাতার মেয়ে আর বাংলাদেশের বউ রান্না বিশারদ নয়না আফরোজের তত্ত্বাবধানে ১৪টি আইটেম থাকছে পার্বণে।
তিনি আরও বলেন, বাঙালিদের বিশেষ করে বাংলাদেশিদের ইফতার, সেহরি এবং ঈদের খাবারে বৈচিত্র রয়েছে। কলকাতার ভোজন প্রিয় বাঙালিদের তুলে ধরতে এমন আয়োজন।
রেস্তোরাঁর সিনিয়র শেফ সুজয় হালদার বলছেন, ‘এটা আমাদের জন্য দারুণ সুযোগ। কেননা বাংলাদেশের খাবারের যে বৈচিত্র আছে তা আমাদের স্থানীয় খাবারের সঙ্গে এখন মিলেমিশে একাকার হয়ে যাবে। তাছাড়া এই ধরনের খাবারের রান্না শেখার সুযোগ হয় এমন আয়োজনের মধ্য দিয়ে।’
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








