চট্টগ্রামের মেহমানখানা এখন ফিলিস্তিনিদের খান ইউনুসে
প্রবাস নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনের দক্ষিণ গাজা ভূখণ্ডের শহর খান ইউনুস এবং মিশর-ফিলিস্তিন সীমান্ত এলাকা রাফায় পাঁচটি ক্যাম্পে বাংলাদেশি চ্যারেটি সংস্থা ‘আশ ফাউন্ডেশন’ ফিলিস্তিনের একটি স্থানীয় সংস্থার ব্যবস্থাপনায় প্রতিদিন ১০০০ মানুষের জন্য ইফতারি পরিবেশন করছে।
আশ ফাউন্ডেশন এর অঙ্গ সংগঠন বাংলাদেশ সরকার নিবন্ধিত এনজিও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে বছরব্যাপী পরিচালিত এই মেহমানখানা এর আগে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় বাস্তবায়নের পর তুরস্ক, মরক্কো ও মিশরে চালু করা হয়েছিল। এখন ফিলিস্তিনের গাজার খান ইউনুস ও সীমান্ত এলাকা রাফায় চালু করা হয়েছে।

আশ ফাউন্ডেশনের ব্যবস্থনা পরিচালক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, মিশরের কায়রোর পর আমাদের মেহমানখানা এখন খান ইউনুস ও রাফায় চালু করলাম। রমজানের বাকী দিন সমূহে ফান্ড থাকা সাপেক্ষে এ মেহমানখানা একেবারে ঈদের পূর্ব পর্যন্ত চলবে।

একইসঙ্গে আশা ফাউন্ডেশনের উদ্যোগে গাজার নির্যাতিত শিশুদের জন্য ইয়াতিমখানা স্থাপন এই মুহূর্তে আইনগত অনুমতির অপেক্ষায় আছে। অনুমতি মিললেই সাথে সাথে মিশরের রাজধানী কায়রোর শুরুক সিটিতে আশ ফাউন্ডেশনের ইয়াতীমখানা শুরু হয়ে যাবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








