কুয়েতে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবের এক হোটেলের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মঈন উদ্দিন সরকার সুমন
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কুয়েত শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল হারুন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শায়খ আবু বকর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিসি সেন্টারের দা'ঈ ও কুয়েত শাখার প্রধান উপদেষ্টা শায়খ আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য সংস্থা কুয়েত শাখার সভাপতি শায়খ এমদাদ উল্লাহ বেলালী।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া সভাপতির বক্তব্যে পবিত্র রমজান মাস সংযম ও ইবাদত বন্দেগিতে কাটানোর আহ্বান জানান শায়খ আব্দুল্লাহ আল হারুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ ইসমাঈল, জহিরুল ইসলাম, সেক্রেটারি শায়খ আব্দুর রহমান জামী,জয়েন্ট সেক্রেটারি শায়খ গোলাম সরওয়ার সিরাজী, এসিস্ট্যান্ট সেক্রেটারি ইব্রাহিম, প্রশিক্ষণ সম্পাদক নুরুল আমিন,অর্থ সম্পাদক জনাব লোকমান হোসেন,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেজ সাঈদ আহমদ, সহ-প্রচার সম্পাদক জামিল হাসান ও সাবেক ছাত্রনেতা হাফেজ শেখ ফরিদসহ আরও অনেকে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








