জর্ডানে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের বিখ্যাত ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী জর্ডানের আম্মানে অনুষ্ঠিতব্য হাশেমিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন। তিনি ৩১তম আসরের সম্মানিত বিচারক হিসেবে শুক্রবার মরক্কো থেকে দুবাই হয়ে আম্মানের উদ্দেশ্যে রওনা হন।
৩১ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। ১০০টি দেশের প্রতিযোগীর মধ্যে (অনলাইনে) প্রাথমিক বাছাইয়ের পর ৫০টি দেশের প্রতিযোগীকে সরাসরি অংশ নিতে জর্ডানে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১৭ সালে জর্ডানের এ প্রতিযোগিতায় আহমাদ বিন ইউসুফ আযহারী ইতিহাসে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নিয়ে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এ সফরের মাধ্যমে বিশ্বে লাল-সবুজের পতাকা আরও সমুন্নত হবে এবং দেশের সম্মান বৃদ্ধি পাবে।
প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী ৮ এপ্রিল দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার ক্বারি মুহাম্মাদ ইউসুফের (রহ) বড় ছেলে। এছাড়া তিনি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








