কানাডার প্রাদেশিক আইনসভায় বাংলাদেশের পতাকা উত্তোলন
প্রবাস নিউজ ডেস্কঃ
মহান স্বাধীনতা দিবসের প্রতি সম্মান রেখে প্রতিবছরের মতো এ বছরও কানাডার প্রাদেশিক আইনসভা (কুইন্স পার্কে) বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস এর উদ্যোগে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে।
পতাকা উত্তোলনের বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাদেশিক আইনসভা সংসদের স্পিকার টেড আর্নট, এনডিপি পার্টির এমপিপি ডলি বেগম, বিসিসিএস'র সভাপতি সেবু চৌধুরী, কনজারভেটিভ পার্টির এমপিপি লোগান কানাপাথি, লিবারেল পার্টির এমপিপি মেরী মার্গারেট, কমিউনিটি ব্যক্তিত্ব ম্যাক আজাদসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ অনুষ্ঠান পরিচালনা করেন নতুন প্রজন্মের রুবিনা ফারিন।
সর্বস্তরের নারী পুরুষদের পদচারণায় মুখরিত ছিল পুরো কুইন্স পার্ক। পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীতে সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রবাসী বাঙালিদের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন বিদেশিরাও।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের দরবারে আমাদের লাল-সবুজের পতাকা আমাদের বাংলাদেশি জাতীয়তাকে ধারণ করে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
আয়োজকরা জানান, আমাদের মহান স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতির বলয়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








