কানাডায় জমে উঠেছে বৈশাখ উদযাপনের প্রস্তুতি
প্রবাস নিউজ ডেস্কঃ
কানাডার টরেন্টোতে বৈশাখী উদযাপনের প্রস্তুতি জমে উঠেছে। এই বর্ষবরণকে ঘিরে বিভিন্ন সংগঠন একসঙ্গে কাজ করছে। বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখাই আয়োজনের মূল লক্ষ্য।
ইতিমধ্যে টরন্টোর সংগঠন ‘আর্ট কোয়েস্ট’ প্রস্তুতিমূলক মুখোশ, ব্যানার, ফেস্টুন তৈরি শুরু করছে। এতে ছোট ছোট কোমলমতি শিশুদের মাঝেও ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখা গেছে।
এ ব্যাপারে ‘আর্ট কোয়েস্ট’ সংগঠনের পরিচালক সোনিয়া জাহান বলেন, ‘আমি বাঙালি। আমার আছে বর্ণমালা, সংখ্যাবাচক চিহ্ন, দিন গণনার বর্ষপূঞ্জি, আছে ষড়ঋতুর নান্দনিকতার প্রকৃতি। রয়েছে মাঠ ভরা ফসলের ঘ্রাণ, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। আর এসব কিছুই বাঙালিকে একটি গর্বিত জাতিতে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘আমরা টরন্টোতে বাংলা নববর্ষের আয়োজন করে কানাডার সংস্কৃতির সঙ্গে নিজেদের সংস্কৃতির পরিচয় ঘটাতে চাই। এই আয়োজন কানাডায় বেড়ে ওঠা বাঙালি সন্তানদের জানতে শেখাবে নিজের পরিচয়। পাশাপাশি কানাডার নাগরিকরা পরিচিত হবে বাঙালি সংস্কৃতির সঙ্গে। মঙ্গল শোভাযাত্রায় সব শ্রেণি, বর্ণ, ধর্মের মানুষকে একত্রিত করার উপযুক্ত স্থান হবে বলেই আমরা বিশ্বাস করি।’
সোনিয়া জাহান আরও বলেন, ‘সবার অংশগ্রহণে আমাদের বর্ষবরণের প্রস্তুতির কাজ চলছে। বিশেষ করে চারুশিল্পীরা এর প্রাথমিক উৎসবের উপকরণ তৈরি করেছে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী পহেলা বৈশাখ সফলতা পাবে। এটাই আমাদের প্রত্যাশা।’
এছাডাও টরেন্টোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। বাংলা পাড়ার কাছে ডেনটোনিয়া পার্কে এরই মধ্যে এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টরেন্টোর বাংলা পাড়াজুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। গানে গানে অন্ধকার বিতাড়নের আওয়াজ তুলবেন টরেন্টোর বাঙালি কমিউনিটি।
পহেলা বৈশাখের দিনটি রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রচুর মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








