হাঙ্গেরির রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম হাঙ্গেরির রাষ্ট্রপতি ড.তামাস সুলয়কের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার (২৬ মার্চ) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের সান্দর প্রাসাদে তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এসময় এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত সিয়াম হাঙ্গেরির রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি ড. তামাস সুলয়ক বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবসের জন্য অভিনন্দন জানান। তারা বাংলাদেশ ও হাঙ্গেরির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।
রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে হাঙ্গেরির রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একদল চৌকষ সেনাদল অনার গার্ডস প্লাটুন গার্ড অব অনার প্রদান করেন। এরপর বুদাপেস্টের হিরোস স্কয়ারে হাঙ্গেরির বীর সৈনিকদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এসময় রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন অফিসের কাউন্সিলর ও দূতাবাস প্রধান তানভীর আহমেদ তরফদার।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








