গুজরাটের সামনে ২০৭ রানের বিশাল লক্ষ্য দিলো মোস্তাফিজদের চেন্নাই
প্রবাস নিউজ ডেস্কঃ
ওপেনিংয়ে ৩২ বলে ৬২ রানের জুটি গড়লেন রুতুরাজ গায়কোয়াড় আর রাচিন রাবিন্দ্র। পরে ঝোড়ো হাফসেঞ্চুরি হাঁকালেন শিভাম দুবে।
দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটে ২০৬ রানের পাহাড় গড়লো মোস্তাফিজদের দল চেন্নাই সুপার কিংস।
ঘরে মাঠে টস হেরে ব্যাটিং পায় চেন্নাই। শুরুটাই তারা করে ঝোড়ো গতিতে। রাচিন রাবিন্দ্র ২০ বলে ৬ চার আর ৩ ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস, ৩৬ বলে ৪৬ করেন অধিনায়ক রুতুরাজ।
এরপর তাণ্ডব চালান শিভাম দুবে। ২৩ বলে ৫১ রানের ইনংসে ২টি চারের সঙ্গে ৫টি বিশাল ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। শেষদিকে ড্যারেল মিচেল ২০ বলে ২৪ আর সামির রিজভি ৬ বলে ২ ছক্কায় করেন ১৪ রান।
রশিদ খান ২ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৯ রান।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








