বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়ার ইফতার মাহফিল
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ (বিডিএক্সপ্যাট) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় রাজধানী কুয়ালামাপুরের ক্যাফে স্টার কাবাবে আয়োজিত হয়।
সংগঠনটির এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ ইফতার মাহফিলের কার্যক্রম শুরু করেন। ইফতার মাহফিলে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মো. আমান উল্লাহ।

এছাড়া বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী তারেক, ডা. তানিয়া ইসলাম, অসীম সাহা রায়, পারিসা ইসলাম ও পাভেল সারওয়ার।
ইফতার শেষে মুক্ত আলোচনায় বিডিএক্সপ্যাট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত প্রবাসীরা এবং বিডিএক্সপ্যাটের কার্যক্রমকে বেগবান করতে পরামর্শ দেন।

বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট) মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনটি প্রফেশনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








