কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা
প্রবাস নিউজ ডেস্কঃ
পবিত্র রমজান মাস এবং আমির শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ উপলক্ষে চলতি মাসের ১৭ তারিখ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল যেরিদাসহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার ৩ মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল-জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামাও নবায়ন করার সুযোগ পাবেন।
তবে যদি কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকে তাহলে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কি না, সেটি নির্ধারিত অফিসে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।
সংবাদে জানানো হয়, সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না, তাদের কালো তালিকাভুক্ত করা হবে। আইন অনুসারে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তবে কতজন অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছেন সে সংখ্যা জানা যায়নি।
এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে করোনাকালে ঘোষণা করা হয়েছিল সাধারণ ক্ষমা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








