মালদ্বীপ যেতে আগ্রহীদের বাংলাদেশ হাইকমিশনের নতুন নির্দেশনা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর থেকেই প্রতিদিন দেশটির উদ্দেশে উড়াল দিচ্ছেন বহু বাংলাদেশি। এসব শ্রমিকদের বেশিরভাগই মালদ্বীপ থেকে ফেরত এসেছিলেন।
এদের মধ্যে কেউ ফেরেন করোনা মহামারির কারণে। আবার কেউ ফেরেন অবৈধভাবে বসবাস করার অপরাধে গ্রেফতার হয়ে। আর এই মালদ্বীপ ফেরত শ্রমিকদেরই ফের দেশটিতে প্রবেশে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। ভিসা থাকা স্বত্তেও বিমানবন্দর থেকে ফিরে আসার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
যারা ফের মালদ্বীপে আসতে চাচ্ছেন, তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। এতে বাংলাদেশিদের মালদ্বীপের নিয়োগকর্তার মাধ্যমে সঠিক কাগজপত্র নিয়ে তারপর যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মালদ্বীপ প্রবাসী মো. সেলিম, আরিফ ও ব্যবসায়ী নুর হোসাইন পারভেজের মতো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও করোনা মহামারির কারণে কাজ হারিয়ে অসংখ্য প্রবাসী দেশে ফিরেছিলেন। কিন্তু দেশে ফিরেও তারা নিরুপায়। কারণ দেশে তাদের কোন উপার্জন নেই।
অনেকে আবার তেমন টাকা-পয়সা নিয়ে আসতে পারেননি। তাই বাধ্য হয়ে তারা আবারও মালদ্বীপে যাওয়ার চেষ্টা করছেন। এতে কেউ কেউ সফল হলেও ‘ডিপোর্টেশন’ তথা গ্রেফতার হয়ে দেশে ফেরার কারণে অনেককেই দেশটির বিমানবন্দর থেকে ফেরত আসতে হচ্ছে।
নতুন করে মালদ্বীপ আসতে আগ্রহী বাংলাদেশিদের উদ্দেশে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ বলেছেন, বাংলাদেশিরা আবারও মালদ্বীপে ফিরতে চাইলে আগে দেশটির নিয়োগকর্তার মাধ্যমে ‘প্রোপার ডকুমেন্ট ক্লিয়ারেন্স’ তথা সঠিক কাগজপত্র নিতে হবে। তারপর মালদ্বীপ যেতে হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








