মালয়েশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা বিএমসিসিআইর
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএমসিসিআই। এ লক্ষ্যে বিএমসিসিআইএর প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করেছেন।
বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খানের নেতৃত্বে, ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সফর করেন।
বিএমসিসিআই প্রতিনিধি দল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক করপোরেশন (এমডিইসি), মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মেট্রেড), মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) সেক্রেটারিয়েট, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি), এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (ইএমজিএস) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে বৃদ্ধি করে ভ্রাতৃপ্রতীম দু’দেশের মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বিএমসিসিআই প্রতিনিধি দলের এই বাণিজ্যিক সফর বলে ১১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও প্রতিনিধিদলের লক্ষ্য দু’দেশের মধ্যকার সাংস্কৃতিক মূল্যবোধের বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুই ভ্রাতৃপ্রতীম দেশের জনগণের মধ্যে সংযোগ স্থাপন করা।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে অভূতপূর্ব পর্যায়ে উন্নীত করার জন্য বিএমসিসিআই প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জানান এবং একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
কারিগরি দক্ষতার শীর্ষস্থানে অবস্থান করা মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ অর্জনের স্বপ্ন বাস্তবায়নে বিএমসিসিআই প্রতিনিধিদল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক করপোরেশন (এমডিইসি) এর সঙ্গে দেখা করেন।

মালয়েশিয়ার ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রযাত্রায় অংশ নিতে বাংলাদেশের শ্রম-দক্ষতা উন্নয়নে সহায়তা করার জন্য তারা আলোচনা করেন। কারণ এই সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ শিল্পে কাজ করার জন্য দক্ষ প্রকৌশলীর অভাব রয়েছে এবং বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতায় দক্ষ প্রকৌশলী তৈরি করে এই খাত সংশ্লিষ্ট শিল্পে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ নিতে পারে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- বিএমসিসিআইএর সহ-সভাপতি মাহবুবুল আলম, মহাসচিব মোতাহের হোসেন খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান, পরিচালক মাহবুব আলম শাহ, বিএমসিসিআই এর সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন। বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষও প্রতিনিধিদলের বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








