বার্লিনে পর্যটন মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি-বার্লিনে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার (৫ মার্চ) জার্মানির বার্লিনে তিনি এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন। তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার উদ্বোধনী দিনে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্যাভিলিয়ন উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রচারের মাধ্যমে আমাদের পর্যটন পণ্যগুলো বিশ্বের কাছে যথাযথ ভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক পর্যটন মেলাগুলো আমাদের পর্যটন পণ্য ও সেবা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশের এ ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে আরো বেশি সংখ্যক বিদেশি পর্যটক আকর্ষণ করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, আইটিবি-বার্লিনে অংশগ্রহণ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রমবর্ধমান পর্যটন সুবিধাকে তুলে ধরে বিশ্ব পর্যটন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে এ মেলায় বাংলাদেশ থেকে রিভারাইন ট্যুরস, ট্রাভেল কাইটস, অতার্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিলভিউ ট্যুরিজম, এ ওয়ান ট্যুরিজম, এসকেপ বাংলাদেশ এবং গ্রান্ড সিলেট হোটেল অ্যঅন্ড রিসোর্ট অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারীরা মেলায় আগত বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণের ওপর প্রস্ততকৃত বিভিন্ন অফার ও প্যাকেজ তুলে ধরছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








