ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনারের শ্রদ্ধা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৯, ৮ মার্চ ২০২৪  

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশনে শুরু হয় ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি। বৃহস্পতিবার বেলা ১১টায় হাইকমিশন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।

আলোচনা সভায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয় এবং ৭ মার্চের ওপর একে একে পড়ে শোনানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী।

jagonews24ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। ছবি- সংগৃহীত

বক্তব্যের শুরুতে হাইকমিশনার মো. শামীম আহসান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা স্মরণ করেন।

সভায়, জাতির পিতার সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বাস্তবায়নে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, হাইকমিনার মো. শামীম আহসান। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রা এবং বাংলাদেশের অর্জনসমূহ উপস্থাপন করেন হাইকমিশনার।

‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালন অনুষ্ঠানে, মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়