ঢাকা-চট্টগ্রাম থেকে আবুধাবিতে প্রতিদিন চলবে ইউএস-বাংলার ফ্লাইট
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
আগামী ১৯ এপ্রিল থেকে এই ফ্লাইট চালু হবে। সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার ঢাকা-আবুধাবি রুটে এবং মঙ্গল, শুক্র ও রোববার চট্টগ্রাম-আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।
প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, ইতোমধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহতে ফ্লাইট পরিচালনা করে। তাই এটি হবে সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার তৃতীয় গন্তব্য। প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।
ঢাকা ও চট্টগ্রাম থেকে আবুধাবি যাওয়ার সর্বনিম্ন ওয়ান-ওয়ে ভাড়া ৪১ হাজার ১৫৫ টাকা এবং ফিরতি ভাড়া ৭১ হাজার ৩০০ টাকা। বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইট দিয়ে পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছে।
ঢাকা-আবুধাবি-ঢাকা এবং চট্টগ্রাম-আবুধাবি-চট্টগ্রাম রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








