লিসবনে লন্ডন ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের মতবিনিময়
প্রবাস নিউজ ডেস্কঃ
পর্তুগালের রাজধানী লিসবনে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের আগমন উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে লিসবনের একটি রেস্টুরেন্টে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সম্মানে এই মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাংবাদিকরা অভিজ্ঞতা বিনিময় করে ভবিষ্যতে পর্তুগালের সাংবাদিকদের সঙ্গে যৌথ কর্মসূচি পালনের আগ্রহ প্রকাশ করেন।
একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যের বাংলা কমিউনিটির সাংবাদিকদের এই দলটি লিসবনে এসেছেন।
তাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ।
প্রতিষ্ঠাকালীন সভাপতি রনি মোহাম্মদ ও বর্তমান সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এফ আই রনি।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, সহসভাপতি ও এটিএন বাংলা ইউকের হেড অফ নিউজ সায়েম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো প্রধান এ এস এম মাসুম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ প্রমুখ।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতারা বলেন, ৩১ বছর আগে দেশের বাইরে প্রবাসে প্রথম প্রেস ক্লাব হিসেবে লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়।
এই দীর্ঘ পথচলায় লন্ডনে নিজস্ব অফিসসহ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। যুক্তরাজ্যের বাংলা কমিউনিটিতে লন্ডন বাংলা প্রেস ক্লাব এখন একটি মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্রিটিশ রাজনৈতিক দল এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখন লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করছেন।
লন্ডন প্রবাসী সাংবাদিকদের মতে, অল্প সময়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবও একটি ভালো অবস্থান তৈরি করেছে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের পথ চলার অভিজ্ঞতা নিয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কমিটির নেতারা জানান, কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হলেও ২০২১ সাল থেকে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এদেশের সরকারের একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ তুলে ধরার পাশাপাশি এই সংগঠন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছে। এরই মধ্যে সদস্যদের সহযোগিতার পাশাপাশি কমিউনিটিকে সম্পৃক্ত করে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। নিজস্ব অফিস প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে।
মতবিনিময়কালে দুই সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের নর্থ ইস্ট বাংলাদেশের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সৈয়দ সাদেক আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কয়েস আলী, ফয়সাল মোহাম্মদ, যমুনা টেলিভিশনের ইউকে প্রতিনিধি হেফাজুল কারীম রাকিব, এটিএন বাংলা ইউকের ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুর হক ওইয়েস, লন্ডন প্রবাসী সাংবাদিক ইমরান আহমেদ, মতিউর রহমান, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ-সম্পাদক সমির দেবনাথ, প্রচার সম্পাদক মুহিউদ্দীন, বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের সাবেক চিফ ক্রাইম রিপোর্টার এস এম আজাদ, ডিবিসি টেলিভিশনের পর্তুগাল প্রতিনিধি মাহথির মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








