৩২ দেশের অংশগ্রহণে ভিয়েনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রবাস নিউজ ডেস্কঃ
ইউএনআইএস’র পরিচালক মার্টিন নেসিরকির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আসাদ আলম সিয়াম।
দিবসটি উপলক্ষে স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) ভিয়েনায় অবস্থিত প্রায় ৩২টি দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং ইউএনআইডিও, আইএইএ, সিটিবিটিও, ইউএনওভি, ইউএনওডিসি, ইউনেস্কোর অস্ট্রিয়ান কমিশনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গসহ ৩০০ জনেরও বেশি প্রতিনিধিত্বশীল কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা উদ্যাপনের জন্য অনুষ্ঠানটি আয়োজনের জন্য ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের প্রতি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরও শান্তিপূর্ণ, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভাষা ও সংস্কৃতির ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি ‘রোটুন্ডা’ নামে পরিচিত ভিআইসির উন্মুক্ত অলিন্দে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি সবার জন্য উন্মুক্ত ছিল। জাতিসংঘের কর্মকর্তা ও কর্মচারী, পরিদর্শনকারী প্রতিনিধি এবং বাংলাদেশি প্রবাসী সদস্যদের নিয়ে গঠিত বিশাল জনসমাগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূতাবাস ও স্থায়ী মিশন কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, পেরু, বুরকিনা ফাসো এবং শ্রীলঙ্কার সাংস্কৃতিক দলগুলো সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ সভাপতি রুহি দাস ঠাকুর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








