জাতিসংঘের সামনে ৩৩ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রবাস নিউজ ডেস্কঃ
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বাংলাদেশ সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২. ১ মিনিটের সঙ্গে মিল রেখে নিউ ইয়র্ক সময় ২০ ফেব্রুয়ারি দুপুর ১টায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজন সূচনা করে উপস্থিত সর্ব কনিষ্ঠ শিশুরা।
ভাষা, জয় ও পায়েল ভাষা শহীদদের প্রতি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, কনসাল জেনারেল এমডি নাজমুল হুদা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহার সঞ্চালনায় ৩৩তম এই আয়োজনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত বলেন, বাংলাদেশের ভাষা শহীদদের আত্মদানের বিনিময়ে আজ পৃথিবীব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা সংরক্ষণ এবং উত্তরণে আমাদের সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে। নুতন প্রজন্মকে নিয়ে গত ৩৩ বছর ধরে জাতিসংঘের সদর দফতরের সামনে একুশ উদযাপনের গৌরবময় অধ্যায়ের জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান।
অনুষ্ঠানে নিউ ইয়র্কের কনসাল জেনারেল এমডি নাজমুল হুদা বলেন, একুশ মানে মাথানত না করা- এটাই হচ্ছে একুশের চেতনা। এই একুশের পথ ধরেই এসেছে আমাদের মহান স্বাধীনতা। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বলের। একুশে ফেব্রুয়ারি যুগে যুগে আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধীকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চীর অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে এই একুশে ফেব্রুয়ারি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমান। প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী ছাদিক, এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সহ-সাধারণ সম্পাদক তানভীর কায়সার।
সহ-আয়োজক সংগঠন বাঙালির চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহিম বাদশার সঞ্চালনায় পুষ্পার্ঘ্য অর্পণ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ, এনআরবি ওয়াল্ড ওয়াইড, প্রজন্ম ৭১, জ্যাকসন হাইটস মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ যুক্তরাষ্ট্র শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ),যুক্তরাষ্ট্র শাখা, জগন্নাথ হল এলামনাই অ্যাসোসিয়েশন, গাইবান্ধা সোসাইটি ইনক, প্রবাসী মতলব সমিতিসহ অন্ততদুই শতাধিক বাংলা ভাষা প্রেমী অভিবাসী। দেশের গান গান পরিবেশন করেন নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








