ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

কুয়েতে নানা আয়োজনে প্রবাসীদের বসন্তবরণ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

সবার উপস্থিতিতে রওদা পার্ক পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। বসন্ত উৎসব পালনের উদ্যোক্তা আবিদা সুলতানা ও জাকিয়া সুলতানার ডাকে সাড়া দিয়ে দেশের ঐতিহ্যবাহী নানা পিঠা বানিয়ে সহযোগিতা করেছে কুয়েত প্রবাসী অর্ধশত পরিবার। 

সবার সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কিছু করার আশা ব্যক্ত করেছেন আয়োজকরা। এ ধরনের আয়োজনে নিজ এলাকা ও দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মের কাছে এবং ভিন দেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ।

গৃহিনীদের তৈরী নানান ধরনের পিঠা স্থান পায় এই পিঠা উৎসবে। চিতই পিঠা, ছিট, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, নকশি পিঠা, পাকন পিঠা, ঝাল পিঠাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐহিত্যবাহী পিঠার সমারোহ ঘটে এই মিলন মেলায়।

এছাড়াও দিনব্যাপী সবাই একে অন্যের সঙ্গে গান, গল্প, আড্ডায় মাতেন। বাচ্চারা মেতে ওঠে খেলাধুলায়। এতে রাওদা পার্ক পরিণত হয় বাঙালির মিলন মেলায়। এমন আয়োজনে আনন্দিত আগত অতিথিরাও। দেশে পরিবার পরিজন ও আত্মীয়-স্বজন ছেড়ে দূর পরবাসে যান্ত্রিক জীবনের মধ্যে বসবাস করা প্রবাসীদের জন্য এমন আয়োজন দেশের সংস্কৃতি স্মরণ করার পাশাপাশি আলাদা বিনোদন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়