প্রবাসে বাংলা সাহিত্য চর্চায় অবদান, সম্মাননা পেলেন স্বপন
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রবাসে কাজের অবসরে বাংলাদেশি কমিউনিটিতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতেন আল আমিন চৌধুরী স্বপন। দীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাস জীবনের ইতি টেনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিজে দেশে ফিরছেন এই রেমিট্যান্স যোদ্ধা।
অনুষ্ঠানে বক্তারা আল আমিন চৌধুরী স্বপনের প্রবাসের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে আল আমিন চৌধুরী স্বপনকে বিশেষ সম্মাননা দেয়া হয়
তিনি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত প্রতিষ্ঠাকালীন প্রথম নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেছিলেন।
প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেব্জু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, দফতর সম্পাদক আবু বক্কর পাভেল, শাহ করিম, জসিম উদ্দিন ভূঁইয়াসহ অনেকে।
বক্তারা আল আমিন চৌধুরী স্বপনের প্রবাসের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন।
আল আমিন চৌধুরী স্বপন বলেন, আমাদের দেশের উন্নয়নে এবং দেশের সুনাম রক্ষায় কাজ করতে হবে। প্রবাসে সবাই একতা মিলেমিশে থাকবেন। একে অন্য বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কেউ একজন ভুল করলে সেটার সমালোচনা না করে সবাই বসে সেটার সমাধানের চেষ্টা করবেন তবেই সবাই মিলেমিশে ভালো থাকতে পারবেন।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, কুয়েতে বাংলা সাহিত্যে অবদান রাখা নক্ষত্রগুলো দিন দিন শেষ হচ্ছে। এই নক্ষত্রদের কেউ কর্মজীবন শেষে দেশে ফিরেছেন কেউবা পরপারে। তাদের অনুপস্থিতর জায়গা কখনো পুরণ হওয়ার নয়। সে সব নক্ষত্রের একজন আল আমিন চৌধুরী স্বপন। তিনি সৌভাগ্যবান দীর্ঘ সময় প্রবাস জীবনের ইতি টেনে সুস্থভাবে সম্মানের সাথে মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন।
তিনি আরও বলেন, কুয়েতে বিভিন্নভাবে বাংলাদেশের সুনাম অর্জনে যে সব প্রবাসীদের অবদান থাকবে তাদের সব সময় সম্মান জানাবে প্রেসক্লাব। তাদের অবদান স্মরণ রাখবে কুয়েতে ভবিষ্যত প্রজন্ম।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








