শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো
প্রবাস নিউজ ডেস্কঃ
আফ্রিকার দেশগুলোর মেরিন ক্যাডেটদের জন্য ১০টি ‘বাংলাদেশ আইএমও স্কলারশিপ’ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে আফ্রিকান এলডিসি ভুক্ত দেশের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হয়ে বাংলাদেশের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
গেল ডিসেম্বরে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন-আইএমও’র নির্বাহী পরিষদ নির্বাচনে ১৬৮টি দেশের ভোটের মধ্যে ১২৮টি ভোট পেয়ে ক্যাটাগরি ‘সি’-তে জয়লাভ করে বাংলাদেশ। পক্ষের ভোটগুলোর বড় অংশ ছিল আফ্রিকান দেশগুলোর।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে এমন অভিব্যক্তি জানায় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা
অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হয়ে বাংলাদেশের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। আইএমও আফ্রিকান গ্রুপের পক্ষে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় তারা।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেশের নানা ইতিহাস তুলে ধরার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির তাগিদ দেয়া হয়।
আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রফতানি বৃদ্ধির ব্যাপারে জোর দেয়া হয় বলে জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








