গ্রিসে ফাগুন উৎসবে মেতেছে বাঙালি নারীরা
প্রবাস নিউজ ডেস্কঃ
শীতের শেষে বসন্তের আগমনে নানা রঙের ফুলে-ফলে প্রকৃতি সাজে নতুন রূপে। এই বুঝি এলো বসন্ত। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। কবির ভাষায় পহেলা ফালগুন ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’। প্রাচীনকাল থেকেই বাঙালি বসন্ত উৎসব উদযাপন করে আসছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার রীতি বেশ পুরাতন।
বাঙালির সংস্কৃতিকে ধরে রাখতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি নারীদের আয়োজনে এবার যেন লেগেছিল বাংলাদেশের ফাগুন হাওয়া। পহেলা ফাল্গুনে (১৩ ফেব্রুয়ারি) নারী উদ্যোক্তা নীলা রহমানের বাসায় ফাগুন উৎসবে মেতেছিল প্রবাসী নারীরা। হলদে বরণ সাজ আর স্বত:স্ফূর্ত উপস্থিতিতে দূর প্রবাসেও যেন ভেসে উঠেছে এক টুকরো বাংলাদেশ।

এ যেন বিশ্বকবির ‘আজই দখিন-দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো’ আহ্বান। গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীরা রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে বসন্ত বরণ উৎসবে সামিল হন।
বসন্ত উৎসবে নারী নেত্রী নীলা রহমানের বাসায় সকল নারীদের অংশগ্রহণে পিলো পাস খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেন নারী উদ্যোক্তা শেখ শাহীন আক্তার, শেলী রহমান, দীনা উম্মে হাবিবা, ইভা হক, মাহবুবা আক্তার, মিলি রহমান, রেশমি আক্তার, শান্তা ইসলাম, আরজুদা রহমান, মুক্তা আক্তার, সোনিয়া খানম, শিল্পী আক্তার, আফসানা লডি, মর্জিনা আক্তার, রুবিনা আক্তার, ঋুমু রহমান, মিসেস মিজান, রুমি মন্ডল, নাছিমা সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ফাল্গুন সুন্দরী নির্বাচিত হন শেলী রহমান। পিলো পাস খেলাতে প্রথম পুরস্কার অর্জন করেন ইভা হক, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন মর্জিনা আক্তার এবং তৃতীয় পুরস্কার পান উদ্যোক্তা শেখ শাহিন আক্তার।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








