বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে সৌদি ও আমিরাত
প্রবাস নিউজ ডেস্কঃ
দক্ষ মানবসম্পদ নিয়োগের ব্যাপারে জোর দিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। রোববার (১১ ফেব্রুয়ারি) আবুধাবি ডায়লগের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সৌদি আরব ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভিডিও থেকে নেয়া
শিবলী আল সাদিক
বৈঠকে শ্রমিক রফতানিতে বৈশ্বিক মানদণ্ড অনুসরণে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব স্বাস্থ্য খাত, নবায়নযোগ্য জ্বালানি ও খনিজ সম্পদ খাতে মানবসম্পদ নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রতিটি সেক্টরে দক্ষ মানবসম্পদ পাঠানোর উপর জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ।
বাংলাদেশের সঙ্গে আলাদা বৈঠকে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কর্মশালাসহ নানা প্রস্তুতি নেয়া আছে বলে আশ্বস্ত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রোববার স্থানীয় সময় সকালে সৌদি আরব ও বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
তিনি বলেন, বৈঠকে দারুণ সাড়া পেয়েছে বাংলাদেশ। তারা সবসময় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আগ্রহী। তবে তাদের কিছু পরামর্শ রয়েছে যেমন স্কিল ডেভেলপমেন্টের জন্য। সে বিষয়গুলোতে এখন জোর দেয়া হবে।
এদিকে আবুধাবি ডায়ালগে দুই দিনের আলোচনা শেষে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। শ্রমিক প্রেরণকারী দেশ ও শ্রমিক গ্রহণকারী দেশগুলোর অংশগ্রহণে আলোচনার মাধ্যমে এই খসড়া তৈরি করা হয়। এর ভিত্তিতে আগামী দুই মাস পর ডিক্লেরাশেন বের হবে। যেখানে শ্রমিক প্রেরণকারী দেশগুলো কীভাবে কাজ করবে, তাদের দক্ষ শ্রমিক প্রস্তুত, প্রশিক্ষণের ব্যবস্থা কি হবে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্রমিক সরবরাহের বিষয়টি ঠিক করা হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








