কুয়েতে বাংলাদেশিদের ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
প্রবাস নিউজ ডেস্কঃ
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আজ বুধবার (২২ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার (শ্রম), ডিফেন্স এ্যাটাচী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. খালিদ সাইফুল্লাহ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব ও দূতালয় প্রধান, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুভূতি প্রকাশ করেন।
এরপর ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল শাহরিয়ার কবির তার বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমসমূহ তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

প্রধান অতিথি রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তিসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। রাষ্ট্রদূত এসময় ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্য শেষে রাষ্ট্রদূত ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। এসময় বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ই-পাসপোর্টের আবেদনকারী ৩ প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ স্লিপ দেওয়া হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








